শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, ভেতরে ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ভেতরে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ট্রাম। শনিবার সন্ধ্যায় ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক বন্দুকধারী আচমকা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।মার্কিন সিক্রেট সার্ভিস দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তুললে ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে এফবিআই।নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম নাসির বেস্ট (২১)। তিনি দীর্ঘ সময় সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। পরে হঠাৎ করেই নিরাপত্তাচৌকির দিকে গুলি ছোড়েন। তবে খুব অল্প সময়ের মধ্যেই তাকে নিষ্ক্রিয় করে ফেলে নিরাপত্তা বাহিনী।উল্লেখ্য, গত কয়েক মাসে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে একাধিক নিরাপত্তা হুমকির ঘটনা সামনে এসেছে। ফলে নতুন এই হামলার ঘটনায় ওয়াশিংটনজুড়ে বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, ভেতরে ছিলেন ট্রাম্প