শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মক্কাকে সংঘাতে টানা জঘন্য অপরাধ: হেফাজত

পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, আধিপত্য বিস্তারের লড়াইয়ে কাবা শরিফ ও পবিত্র মক্কা নগরীকে টেনে আনা জঘন্য অপরাধ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তারা এ কথা বলেন।বিবৃতিতে হেফাজতের দুই নেতা বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশ্বের শত কোটি মুসলমানের ইমানি কেন্দ্রবিন্দু ও আস্থার প্রতীক। মক্কা মুকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।তারা বলেন, হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর যেকোনো অপচেষ্টা চরম উসকানিমূলক পদক্ষেপ। রাজনৈতিক স্বার্থ বা সামরিক আধিপত্যের লড়াইয়ে কাবা শরিফ ও মক্কাকে জড়ানো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।হেফাজতের নেতারা পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারা ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের স্থায়ী অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। বিবৃতিতে তারা পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পবিত্র ভূমির নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

মক্কাকে সংঘাতে টানা জঘন্য অপরাধ: হেফাজত