শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে উদ্বোধন বিলাসবহুল ‘হিজবুল বাহার’ হাউসবোট | হাওর পর্যটনে নতুন মাত্রা

সুনামগঞ্জে হাওর পর্যটনকে আরও সমৃদ্ধ করতে যুক্ত হলো নতুন বিলাসবহুল হাউসবোট হিজবুল বাহার। শুক্রবার বাদ জুম্মা শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. আব্দুস সালাম, মাওলানা জমির হোসেন, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাউসবোটটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাজুল ইসলাম।নতুন এই হাউসবোটে পর্যটকদের জন্য রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আরামদায়ক রাতযাপনের সুবিধা এবং পরিবার নিয়ে ভ্রমণের উপযোগী পরিবেশ। এতে চারটি বেড ক্যাবিনসহ ৮–১০ জনের ভ্রমণের ব্যবস্থা রয়েছে।টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রি লেক (শহীদ সিরাজ লেক), বারিক্কা টিলা ও সুরমা নদীসহ আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকছে পর্যটকদের জন্য। পাশাপাশি হাওরের তাজা মাছ ও স্থানীয় খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। হাওর এলাকার সৌন্দর্য উপভোগে নতুন মাত্রা যোগ করেছে এই হাউসবোট, যা ইতোমধ্যে পর্যটকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সুনামগঞ্জে উদ্বোধন বিলাসবহুল ‘হিজবুল বাহার’ হাউসবোট | হাওর পর্যটনে নতুন মাত্রা