রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫৫ জন ভর্তি হয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৮ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন। ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে।একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩১০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এবং হাসপাতালে ভর্তির চাপ অব্যাহত রয়েছে।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু