নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ভিকটিম
নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্য, মাদক ব্যবসায়ী, জাল নোট কারবারি ও প্রতারণার সঙ্গে জড়িতসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে এক ভিকটিমকে উদ্ধার এবং বিপুল পরিমাণ মাদক ও জাল নোট জব্দ করা হয়েছে।মনোহরদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটকমনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় চক্রের আরও দুই সদস্য মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) পালিয়ে যায়।উদ্ধার করা হয় জিম্মি থাকা এক ভিকটিমকে। গ্রেফতারকৃতরা হলেন— ১. সাহারিয়া শেখ (২৪) ২. জুনায়েদ হাসান (২৬) ৩. তাহমিনা আক্তার (২৪) ৪. মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা হয়েছে। মামলা নং-১৩, তারিখ ১২/০৮/২০২৬। দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।মাধবদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারমাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন— ১. জাহাঙ্গীর আলম (৫৪) ২. মামুন সরকার (৩৫)পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই ৮টি মাদক মামলা রয়েছে।পলাশে জাল নোট ও মাদকসহ আটক ৪পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।এক অভিযানে সজিব মিয়া (২৭) নামে এক যুবককে ৫ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।অন্যদিকে, ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনারকে গ্রেফতার করেছে পুলিশ।এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।