সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিকট হর্নে নিষেধাজ্ঞা, ৪ জরুরি যান ছাড়া সবাইকে সতর্ক করল বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, চার ধরনের জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিকট শব্দের হর্ন, হুটার বা বিশেষ শব্দ তৈরির যন্ত্র ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে তীব্র, কর্কশ ও বিকট শব্দের হর্ন বা হুটার সম্পূর্ণ নিষিদ্ধ।বিআরটিএ জানায়, সাধারণ যানবাহনে এসব অননুমোদিত হর্ন ব্যবহারের কারণে শব্দদূষণ বাড়ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এসব হর্ন চালকদের অতিরিক্ত গতি ও বেপরোয়া আচরণে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।সংস্থাটি আরও বলেছে, বর্তমানে কিছু যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন, মাল্টি-টোন হর্ন ও হুটার জনসাধারণের জন্য বিরক্তিকর পরিস্থিতি তৈরি করছে এবং এটি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, জরুরি চার ধরনের যান ছাড়া কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুমুখী হর্ন বা ভীতিকর শব্দের যন্ত্র স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিকট হর্নে নিষেধাজ্ঞা, ৪ জরুরি যান ছাড়া সবাইকে সতর্ক করল বিআরটিএ