শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মানিকগঞ্জে গাছে ধাক্কা, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ যুবক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কৌড়ি এলাকায় মানিকগঞ্জ-ঝিটকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন হরিরামপুর উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) এবং একই গ্রামের ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম ও শাহ আলম মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে কৌড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জে গাছে ধাক্কা, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ যুবক