রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

হরিপুর সীমান্তে ৪০ ঘণ্টা ধরে আটকে ১১ জন, মানবিক সংকট তীব্র

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাশানগাঁও সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১১ জন প্রায় ৪০ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এতে সেখানে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে আটকে থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। দিনের তীব্র রোদ ও মাঝেমধ্যে বৃষ্টির কারণে তাদের অবস্থান আরও কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। পর্যাপ্ত আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় সুবিধার অভাবে তাদের মানবিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এতে সীমান্তে আটকে থাকা এসব মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দাবি করেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমস্যা সমাধানে দুই দেশের প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে শিশু ও নারীদের নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

হরিপুর সীমান্তে ৪০ ঘণ্টা ধরে আটকে ১১ জন, মানবিক সংকট তীব্র