শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

হবিগঞ্জের আলিফের পাশে শিক্ষার্থীরা, দোয়া ও অবস্থান কর্মসূচির ডাক

হবিগঞ্জের শিক্ষার্থী আলিফের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দোয়া ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আলিফের একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চিকিৎসকদের মতে, ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। অন্য চোখেও বর্তমানে ঝাপসা দেখছে সে, যা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আলিফের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার কথা জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও আলিফের মনোবল সবাইকে অনুপ্রাণিত করছে।আয়োজকদের অভিযোগ, হামলার ঘটনার পর ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।তাদের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো ক্ষতিপূরণ নয়, বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন।আলিফের জন্য কর্মসূচিকর্মসূচির নাম: আলিফের আরোগ্য কামনায় দোয়া ও অবস্থান কর্মসূচিস্থান: সাইফুর রহমান টাউন হল, হবিগঞ্জতারিখ: ১ আগস্ট ২০২৬, শনিবারসময়: বিকেল ৩টা ৩০ মিনিটদাবিসমূহ:১. হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।২. আলিফের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।আয়োজকরা সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

হবিগঞ্জের আলিফের পাশে শিক্ষার্থীরা, দোয়া ও অবস্থান কর্মসূচির ডাক