সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

বড় বেতনের চাকরি আরএফএল গ্রুপে, আবেদন চলবে ২৪ জুন পর্যন্ত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। ফ্যাক্টরি প্রধান পদে জনবল নেবে কোম্পানিটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৫ মে থেকে। আবেদন শেষ হবে ২৪ জুন।প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ।চাকরির ধরন: বেসরকারি।পদসংখ্যা: ১টি।লোকবল: একজন।পদের নাম: ফ্যাক্টরি প্রধান।আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইন্টেলেকচুয়াল ইঞ্জিনিয়ারিং/ফলিত রসায়ন/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি বা বিএসসি পাস হতে হবে। অটোমোবাইল, ইলেকট্রনিক সরঞ্জাম, পোশাক শিল্প, উৎপাদন, রং, প্লাস্টিক, জুতা শিল্প ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল হবিগঞ্জ।বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভের অংশ, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, আবাসন সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনা ও চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

বড় বেতনের চাকরি আরএফএল গ্রুপে, আবেদন চলবে ২৪ জুন পর্যন্ত