বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: ট্রাক্টরসহ চালক আটক, ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ও ইজারা ছাড়া অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ট্রাক্টরসহ মো. সুজন মিয়া নামে এক চালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁর কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিলিকা বালুভর্তি ট্রাক্টরসহ সুজন মিয়াকে আটক করা হয়। তিনি উমরাজের ছেলে।প্রশাসন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে সুজন মিয়া পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। অনুমতি ও ইজারা ছাড়া বালু উত্তোলনের বিষয়টিও স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেন তিনি।পরে এক লাখ টাকা জরিমানা আদায় করে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।চালকের বক্তব্যের বরাতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগএদিকে আটক ট্রাক্টরচালক সুজন মিয়ার বক্তব্যের বরাতে এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহন নিয়ে আরও কিছু অভিযোগ সামনে এসেছে।অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন ছাত্রদল নেতা বুলবুল ও শামীমের পরিচালনায় ফারুক মিয়ার জমি থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন ১৫ থেকে ২০টি ট্রাক্টরে করে বালু পরিবহন বা পাচার করা হয় বলেও অভিযোগ রয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই বিষয়গুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবেউপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় চুনারুঘাটের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়দের প্রত্যাশা, শুধু জরিমানা বা বিচ্ছিন্ন অভিযান নয়, অবৈধ বালু উত্তোলনের উৎস চিহ্নিত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক ট্রাক্টরে বালু পরিবহনের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: ট্রাক্টরসহ চালক আটক, ১ লাখ টাকা জরিমানা