মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

আরাফায় শুরু হজের খুতবা, বিশ্বজুড়ে লাখো মুসল্লি একসাথে

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দানে খুতবা শুরু হয়েছে। পবিত্র শহর মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত আরাফায় মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে ৯ জিলহজ পালিত হচ্ছে ‘আরাফার দিবস’ হিসেবে। ঐতিহাসিক এই ময়দানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১৬ লাখের বেশি মুসল্লি একত্রিত হয়েছেন।চারদিক মুখরিত হয়ে উঠেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক… ধ্বনিতে। হজের খুতবা বাংলা, উর্দুসহ প্রায় ৫০টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।এবার টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে। এতে যুক্ত রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। ইসলামে আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম ফরজ। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, আরাফাতই হজ। এ দিনকে মুসলমানদের কাছে ক্ষমা ও রহমতের বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয়।

আরাফায় শুরু হজের খুতবা, বিশ্বজুড়ে লাখো মুসল্লি একসাথে