শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে উড়িয়াইন-ছাতিয়াইন সড়কে ইট সলিং কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে।স্থানীয় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চাপরতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রুবেল খার সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করা হয়।দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে বিশেষ করে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে বেশি ভোগান্তি হতো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, সাবেক ইউপি সদস্য গেদু মিয়া, বিএনপি নেতা জালাল মিয়া, আব্দুল হামিদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।‘দুর্ভোগ অনেকটাই কমবে’অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. রুবেল খা বলেন, চাপরতলা ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের প্রচেষ্টায় প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়েছে।তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে উড়িয়াইন গ্রামের মানুষ রাস্তাটির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই কাদামাটির কারণে চলাচল কঠিন হয়ে পড়ে। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যায় পড়তে হয়।রুবেল খা বলেন, এই রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।এলজিইডির আওতায় নেওয়ার দাবিইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল বলেন, রাস্তাটির উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ইট সলিংয়ের পাশাপাশি ভবিষ্যতে রাস্তাটি আরও টেকসই করতে এলজিইডির আওতায় নেওয়া প্রয়োজন।এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, উদ্যোগ নেওয়া হলে উড়িয়াইন গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি এলজিইডির আওতায় এনে স্থায়ীভাবে উন্নয়ন করা সম্ভব হবে।স্থানীয়রা জানান, উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তাটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।দীর্ঘদিনের বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে উঠত। ইট সলিংয়ের কাজ শুরু হওয়ায় এখন স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।স্থানীয়রা রুবেল মেম্বারের উদ্যোগে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার পাশাপাশি ভবিষ্যতে রাস্তাটি এলজিইডির আওতায় এনে পাকাকরণসহ স্থায়ী উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সড়ক উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সুস্থতা কামনা করেন।

নাসিরনগরে উড়িয়াইন-ছাতিয়াইন সড়কে ইট সলিং কাজের উদ্বোধন