বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

শিশু হাম মহামারি নিয়ে শাহবাগে জরুরি অবস্থা ঘোষণার দাবি

শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে ‘ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ’-এর উদ্যোগে শিশু প্রাণঘাতী হাম মহামারি মোকাবেলায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানানো হয়েছে।বুধবার ২১ মে ২০২৬ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব এবং সঞ্চালনা করেন অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম।সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশুদের মধ্যে হামজনিত মৃত্যু উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করা প্রয়োজন।তারা আরও দাবি করেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ধাপে ধাপে ১৫ শতাংশে উন্নীত করতে হবে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।বক্তারা চিকিৎসা সেবায় সহিংসতা ও মব সন্ত্রাস বন্ধেরও দাবি জানান এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের আহ্বান করেন। সমাবেশে বিভিন্ন জনস্বাস্থ্য

শিশু হাম মহামারি নিয়ে শাহবাগে জরুরি অবস্থা ঘোষণার দাবি