বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে এবং ৫ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে