সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৫৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৬ জন।সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।মোট প্রাণহানি ৯৭৩গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৭৪ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১২ জনের।হাসপাতালে ভর্তি ১ লাখ ৩৮ হাজারের বেশিস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২৪ ঘণ্টায় হাম-উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৫৬