শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রামে শোয়ার ঘর থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের নিজ বাড়ির শোয়ার ঘর থেকে ২২ বছর বয়সী এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত নাজমুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের নাতি। তিনি খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জন্মের পর থেকেই নানার বাড়িতে বসবাস করতেন তিনি।স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করতেন নাজমুল। বৃহস্পতিবার সকালে বাড়ির শোয়ার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। তবে কী কারণে নাজমুল এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে পারেননি। পরিবারের কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুড়িগ্রাম থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামে শোয়ার ঘর থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার