বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সৌদি বিমানবন্দরে হামলা: ৮২ ফ্লাইট বাতিল, বিপাকে ১৩ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮২টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।বাতিল হয়েছে যেসব এয়ারলাইন্সের ফ্লাইটসাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাই দুবাইয়ের ছয়টি ফ্লাইট স্থগিত হয়েছে।হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৭প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সৌদি বিমানবন্দরে হামলা: ৮২ ফ্লাইট বাতিল, বিপাকে ১৩ হাজার যাত্রী