মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সৌদিগামী ১৬৫ ফ্লাইট স্থগিত, যাত্রা বাতিল ২২ হাজার ৯১৭ জনের!

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে মোট ২২ হাজার ৯১৭ জন যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। আকস্মিক এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সৌদিগামী ও ট্রানজিট যাত্রীরা।রোববার (১ নভেম্বর) বিকেলে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ২২ হাজার ৯১৭ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।যেসব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিতস্কোয়াড্রন লিডার মো. সাকিব জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৬টি ফ্লাইট স্থগিত হয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীউল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন।এ ছাড়া বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বিমানবন্দরের কার্যক্রম বন্ধ এবং ফ্লাইট স্থগিতের ঘটনায় সৌদিগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সৌদিগামী ১৬৫ ফ্লাইট স্থগিত, যাত্রা বাতিল ২২ হাজার ৯১৭ জনের!