বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

আর্থিক খাতে রাজনীতি নয় সুশাসনের দাবি তুললেন গাজী আতাউর রহমান

আর্থিক প্রতিষ্ঠান ও দেশের আর্থিক খাত ব্যবস্থাপনায় রাজনীতি নয়, বরং সুশাসনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজী আতাউর রহমান।বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে হবে।তিনি অভিযোগ করেন, অতীতে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবের মধ্যে পরিচালিত হয়েছে, যার কারণে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অর্থনীতির জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।গাজী আতাউর রহমান বলেন, ব্যাংক খাতকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই সমস্যা সমাধান করা উচিত। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হলো নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিত করা, রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা নয়। তিনি আরও বলেন, দেশের আর্থিক খাত বর্তমানে নানা সংকটে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থানের অভাব এবং সীমান্ত সমস্যাসহ বিভিন্ন চ্যালেঞ্জ বিদ্যমান। এমন পরিস্থিতিতে ব্যাংক কেন্দ্রিক রাজনৈতিক বিতর্ক জাতির জন্য সময়োপযোগী নয়।

আর্থিক খাতে রাজনীতি নয় সুশাসনের দাবি তুললেন গাজী আতাউর রহমান