শিক্ষকতা, সামাজিক নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহত্তর পরিসরে জনসেবায় যুক্ত হতে চান কে. এম. শামসুল আলম রাসেল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার পরিকল্পনা রয়েছে তাঁর।এর আগে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাসেল।কে. এম. শামসুল আলম রাসেল সুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম ইমান উদ্দিন মোড়ল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।বর্তমানে তিনি সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উত্তর সুরমা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয়চেয়ারম্যান প্রার্থী রাসেল বলেন, ২০২১ সালের নির্বাচনে নিজ কেন্দ্রে এলাকাবাসী তাঁকে বিপুল ভোটে এগিয়ে রেখেছিলেন। তাঁদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবারও সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্বসুরমা ইউনিয়নের প্রধান সমস্যাগুলো তুলে ধরে রাসেল বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইউনিয়নটি অবহেলিত। হালুয়াঘাট-সৈয়দপুর-বালাকান্দা বাজার এবং ইব্রাহীমপুর থেকে সীমান্তবর্তী ডলুরা পর্যন্ত সড়ক বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।এ ছাড়া সুরমা নদীর ওপর সেতু না থাকায় জেলা শহরে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এর প্রভাব পড়ছে শিক্ষার্থী ও কৃষকদের ওপরও। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যার কারণে অনেক সময় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।শিক্ষা বিস্তারে রয়েছে বিশেষ উদ্যোগরাসেল জানান, এলাকার শিক্ষার সুযোগ বাড়াতে তাঁর মামা ও স্থানীয়দের সহযোগিতায় সৈয়দপুর এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন। এবার বৃহত্তর পরিসরে ইউনিয়নের মানুষের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করতে চান।ধোপাজান চলতি নদী সচল করে কর্মসংস্থানের পরিকল্পনাধোপাজান চলতি নদী সচল করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। রাসেলের মতে, পরিবেশ ও প্রচলিত আইন মেনে সনাতন পদ্ধতিতে নদীটির কার্যক্রম চালু করা সম্ভব হলে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।নির্বাচিত হলে শ্রমিকদের দুর্দশা ও ন্যায্য দাবিগুলো সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।আধুনিক সুরমা ইউনিয়ন গড়তে উন্নয়ন পরিকল্পনাচেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে—- সুরমা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ।- টেকসই ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা।- শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।- কৃষি ও মৎস্য খাতের বিকাশ।- যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।- নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন।- আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রতিষ্ঠা।- সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা।- দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা।রাসেল বলেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের পাশে থাকা এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা। দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবার সমান অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন শিক্ষক ও চেয়ারম্যান পদপ্রত্যাশী কে. এম. শামসুল আলম রাসেল।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।