বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মমতা-অভিষেকের অফিসে সিআইডির সাঁড়াশি অভিযান

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনসংক্রান্ত চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের শীর্ষ দুই কার্যালয়ে অভিযান চালিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি)।মঙ্গলবার (৯ জুন) দুপুরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের দলীয় কার্যালয় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে একযোগে তল্লাশি চালানো হয়।সিআইডি সূত্রে জানা যায়, আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে তদন্তকারী দল দুপুর ৩টা ১৫ মিনিটে কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কেন্দ্রীয় পার্টি অফিসে পৌঁছায়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট নথি ও লগবুক উদ্ধার করা।অভিযান শুরুর আগে কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে দীর্ঘ সময় দরকষাকষির পর সিআইডি অফিসে প্রবেশ করে তল্লাশি শুরু করে।এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তল্লাশি কার্যক্রম শেষ হয় রাত ৯টার দিকে।অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও প্রবেশে শুরুতে বাধার মুখে পড়েন তদন্ত কর্মকর্তারা। পরে বাধা সরিয়ে তারা ভেতরে প্রবেশ করে নথি যাচাই করেন।অভিযোগ অনুযায়ী, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে বিধায়কদের স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিধানসভার সচিব এফআইআর দায়ের করেন এবং তদন্তের দায়িত্ব পায় সিআইডি।ইতোমধ্যে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। তদন্তের অংশ হিসেবে এই অভিযানকে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

মমতা-অভিষেকের অফিসে সিআইডির সাঁড়াশি অভিযান