বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সাহেবের আলগায় সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩ নম্বর সাহেবের আলগা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মোছা. শহর ভানুর পক্ষে পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।প্রচারপত্রে প্রার্থী শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার বিষয়ে কাজ করার অঙ্গীকার তুলে ধরেছেন। একই সঙ্গে স্থানীয় ভোটারদের কাছে তাঁর পক্ষে সমর্থন ও দোয়া কামনা করা হয়েছে।প্রচারণামূলক পোস্টারে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের জন্য উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কর্মপরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। স্থানীয় পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পোস্টার, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরার কার্যক্রম চলছে। সাহেবের আলগা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডেও নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সাহেবের আলগায় সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর প্রচারণা