মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রাম থেকে মো. সাহিদ আলম (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে নিখোঁজ হওয়ার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।নিখোঁজ সাহিদ আলম উড়িয়াইন গ্রামের বাসিন্দা আইনুল আলমের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের সময় সাহিদের পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও লুঙ্গি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি সাহিদ আলমের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।যোগাযোগ০১৭৩১৮৪০৭৭৭ ০১৭৩১৭৫১০৫৬ নিখোঁজ শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা ও মানবিক সহায়তা কামনা করেছে পরিবার।

নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার