নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও শক্তি যেভাবে ঐকমত্যে পৌঁছেছে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।এর আগে সনদ বাস্তবায়ন নিয়ে সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোও সনদের অংশ হিসেবেই বিবেচনা করা হবে। এদিকে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে। কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।পরে তাকে পুলিশ সদরদপ্তরে বদলি ও পদায়ন করা হয়। সেখানে তিনি বিভিন্ন সময়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমেও যুক্ত ছিলেন কামারুম মুনিরা। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।