শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ঢাকায় বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির মহাসম্মেলন আজ

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির মহাসম্মেলন ২০২৬। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।আয়োজক বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে সার্ভেয়ার, আমিন ও সিভিল কোর্ট কমিশনাররা সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে পেশাজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।সমিতির সভাপতি মো. রিমন খানের আহ্বানে ২০২৪ সালে প্রথম সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবারের মহাসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সার্ভেয়ার ও আমিন অংশ নিচ্ছেন।সম্মেলনে উপস্থিত রয়েছেন মো. আলী আকবর খান, আবহাওয়াবিদ (অব.), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মোহাম্মদ আমির আজম খান, উপপরিচালক (অব.), জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও পেশাজীবীরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে সার্ভেয়ার ও আমিনদের পেশাগত বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।সম্মেলনটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলার কথা রয়েছে। অংশগ্রহণকারী সার্ভেয়ারদের জন্য সমিতির পক্ষ থেকে আইডি কার্ড, ফিতা, চাবির রিং, পকেট হুক, ব্যাচসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হচ্ছে। পাশাপাশি দুপুরের খাবারেরও আয়োজন রয়েছে।দেশের বিভিন্ন অঞ্চলের সার্ভেয়ার ও আমিন পেশাজীবীদের একত্রিত করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজক: বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতি

ঢাকায় বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির মহাসম্মেলন আজ