বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে সার নিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ডিলারকে শোকজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নে গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিসিআইসি সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে পর্যাপ্ত সার না পাওয়াকে কেন্দ্র করে শিলখুড়ি ইউনিয়নে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যান।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রাতেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে এবং সদস্যসচিব উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে।কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান। কমিটিকে সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, কৃষকদের নিয়ে যাওয়া সারের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত ১১৫ বস্তা উদ্ধার করা হয়েছে। আরও ২০ থেকে ২৫ বস্তা সার উদ্ধারের চেষ্টা চলছে।তিনি বলেন, সার ডিলারকে কৃষি অফিসের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।এদিকে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।তদন্ত কমিটির সভাপতি আমিনুল হক তারেক জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলা হবে। তদন্ত শেষে সার নিয়ে

ভূরুঙ্গামারীতে সার নিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ডিলারকে শোকজ