রায়পুরে ধর্মীয় মন্তব্য নিয়ে উত্তেজনা, অভিযুক্তের বক্তব্য চায় এলাকাবাসী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।স্থানীয় কয়েকজনের অভিযোগ, রুবেল ঢালী নামে এক ব্যক্তি একটি লাইভ ভিডিওতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ঘটনায় তারা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ব্যক্তি নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন বা ভিন্ন কোনো দাবি জানাতে পারেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য বা ভিডিও ছড়িয়ে পড়লে তা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।