বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

দেবহাটায় মুহাদ্দিস আব্দুল খালেক এমপি'র বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বুধবার (১২ আগস্ট) দেবহাটা উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী সফরে তিনি স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কার্যক্রম, সড়ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।সফরের শুরুতে দুপুর ১২টার দিকে সংসদ সদস্য দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।এরপর দুপুর ২টার দিকে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে বিকেল ৩টার দিকে সংসদ সদস্য সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। তিনি অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।বিকেল ৪টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এমপি আব্দুল খালেক।এ সময় তিনি সড়ক উন্নয়নকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে জনসাধারণের দুর্ভোগ কমাতে কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেন।দিনের শেষ পর্যায়ে তিনি উপজেলা জামায়াতের একটি সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেন। দেবহাটায় এমপির দিনব্যাপী সফরে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হকসহ দলীয় নেতৃবৃন্দ।

দেবহাটায় মুহাদ্দিস আব্দুল খালেক এমপি'র বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন