বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

অযোগ্য সাংবাদিকদের ফায়দা লুটের অভিযোগ জামায়াত নেতার

নীলফামারীতে এক আলোচনা সভায় সাংবাদিকদের মূল্যায়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় নীলফামারী জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা জামায়াতের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।তিনি বলেন, সাংবাদিকদের নানা প্রতিকূলতা অতিক্রম করে কাজ করতে হলেও অনেক ক্ষেত্রে যোগ্য ও দক্ষ সাংবাদিকরা যথাযথ মূল্যায়ন পান না। অন্যদিকে কিছু অযোগ্য ব্যক্তি নানা সুযোগ-সুবিধা নিচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, আদর্শিক অবস্থানের কারণে অনেক সময় প্রকৃত যোগ্য ও দায়িত্বশীল সাংবাদিকরা বাধার সম্মুখীন হন। মিডিয়া জাতির দর্পণ, তাই সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম। সভাপতিত্ব করেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অযোগ্য সাংবাদিকদের ফায়দা লুটের অভিযোগ জামায়াত নেতার