রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক ইমরান

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল আলম ও শাহজাহান মাহমুদ হেলাল। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে হিল্লোল পুরকায়স্থকে। এছাড়া দপ্তর সম্পাদক দীপঙ্কর বণিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবন সূত্রধর।নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহেব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাস ও জাকারিয়া হোসেন জোসেফ।সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আহমেদ হেলাল, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রাজিব দাস, মো. আয়মান মিয়া, রায়হান ও আশরাফ মিয়া।নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য, কল্যাণ ও মর্যাদা রক্ষায় কাজ করার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।এর আগে গত ৭ আগস্ট দিরাই শহরের জালাল সিটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়।সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী ওই কমিটি ঘোষণা করেন। সভায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান উপস্থিত ছিলেন।আংশিক কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি সৈয়দুর রহমানকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। এছাড়া শামসুল ইসলাম সরদারকে উপদেষ্টা এবং সোয়েব হাসানকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক ইমরান