শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

কালাইয়ে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ সভা

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সাপে কাটার পর ওঝা বা অন্য কারও কাছে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সাপে কাটার পর প্রথম ১০০ মিনিটের মধ্যে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসার আহ্বান জানানো হয়।সভায় চিকিৎসকরা বলেন, সাপে কাটার ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া জরুরি। প্রচলিত কুসংস্কার ও ওঝার মাধ্যমে চিকিৎসা করাতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। সাপের কামড়ের পর দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। একই সঙ্গে সাপে কাটার ঘটনায় কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কালাইয়ে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ সভা