সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরল জেলা তথ্য অফিস, সুনামগঞ্জে ব্রিফিং
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে তথ্য অফিস।সারাদেশের ৬৮টি তথ্য অফিসের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস এ আয়োজন করে। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম খাল খনন, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, নারীর জন্য উদ্যোগ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।অনুষ্ঠানের শুরুতে আলোচ্য বিষয়গুলোর ওপর একটি টিভিসি ভিডিও উপস্থাপনা প্রদর্শন করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার এবং বিএডিসির সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।