শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার শালখুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে।শিশুদের উন্নয়ন প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, শুধু লেখাপড়ার মধ্যে শিশুদের বিকাশ সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের শারীরিক ও মানসিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।

কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী