বিতর্ক পেরিয়ে এমপি হলেন নুসরাত, নিলেন শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।বুধবার (৬ মে) দুপুরে জাতীয় সংসদ ভবন-এ স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া-র সঞ্চালনায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ শেষে নুসরাত তাবাসসুম নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে তা বাতিল হয়। পরে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তা গ্রহণ করে এবং তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।