সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সংসদের সভাপতিমণ্ডলীতে ৫ সদস্য মনোনীত, ঘোষণা দিলেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাদের নাম ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।মনোনীত পাঁচ সদস্য হলেন মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। সংসদের কার্যক্রম পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখতেই এ মনোনয়ন দেওয়া হয়েছে।সোমবার অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদের সভাপতিমণ্ডলীতে ৫ সদস্য মনোনীত, ঘোষণা দিলেন স্পিকার