শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

কুবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বৃক্ষরোপণ, হরিনাম সংকীর্তন, কীর্তন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও শ্রীকৃষ্ণের জন্মাভিষেক।সকাল সাড়ে ১০টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে বিশ্বশান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ দেবনাথসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভা এবং রাত সাড়ে ৮টায় শ্রীকৃষ্ণের জন্মাভিষেক অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আপন বসাক বলেন, জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সত্য, ন্যায়, ভালোবাসা, মানবতা ও কর্তব্যের শিক্ষা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, ধর্মীয় উৎসবের পাশাপাশি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই আয়োজনের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, উৎসব মানুষের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে।

কুবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন