বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন অভিনেতা আব্দুল্লাহ আল মামুন

মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট অভিনেতা, সমাজসেবক ও গণমানুষের প্রিয় মুখ আব্দুল্লাহ আল মামুন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রম, ত্যাগ ও সংগ্রামের ফলেই দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে শ্রমিকদের অবদান অপরিসীম, তাদের ঘাম ও আত্মত্যাগেই গড়ে ওঠে একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি।তিনি আরও বলেন, মহান মে দিবস শুধু একটি দিবস নয়; এটি শ্রমের মর্যাদা, অধিকার ও ন্যায্যতার প্রতীক। শ্রমিকদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব।আব্দুল্লাহ আল মামুন শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন সমাজ গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি সবসময় শ্রমিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে তিনি দেশের সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ১ মে মহান মে দিবসের শুভেচ্ছা জানান।

মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন অভিনেতা আব্দুল্লাহ আল মামুন