মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বাঁধনের ওপর হামলায় প্রভা-জয়ের নিন্দা, শিল্পীদের নিরাপত্তার দাবি

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন সাদিয়া জাহান প্রভা ও শাহরিয়ার নাজিম জয়।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান এবং দেশে ও বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।প্রভা সংক্ষিপ্ত এক পোস্টে ইতালিতে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান।শাহরিয়ার নাজিম জয় শিল্পীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘মবকে সমর্থন করিনি। কখনো করবও না।’জয় আরও বলেন, কোনো শিল্পী বিপদে পড়লে তাকে নিয়ে হাসাহাসি না করে তার পাশে দাঁড়ানো উচিত। একজনের সঙ্গে অন্যায় হলে সেটিকে সমর্থন না করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।এদিকে বাঁধনের ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। সহশিল্পীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।শিল্পীর রাজনৈতিক মতাদর্শ বা পরিচয় ভিন্ন হলেও তার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি—প্রভা ও জয়ের বক্তব্যে এমন বার্তাই উঠে এসেছে।

বাঁধনের ওপর হামলায় প্রভা-জয়ের নিন্দা, শিল্পীদের নিরাপত্তার দাবি