বিশিষ্ট আলেম মাওলানা নুরুল ইসলামের ইন্তেকালে শোকের ছায়া
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার আলম সিকদারের শ্রদ্ধেয় শ্বশুর, লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার বিশিষ্ট আলেম ও সমাজসেবী মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী এবং ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা নুরুল ইসলাম ছিলেন একজন সজ্জন, পরহেজগার, ধর্মপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি।তাঁর মৃত্যুতে সমাজ একজন সম্মানিত ও অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার আলম সিকদার মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুম মাওলানা নুরুল ইসলামকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।