শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক আরজু
চুনারুঘাট উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ও দাতা সদস্য এনামুল হক আরজু।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে অভিভাবক প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক, জমিদাতা, শিক্ষক প্রতিনিধি ও ইউপি সদস্যসহ মোট ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।কমিটির সকলেই এনামুল হক আরজুকে সভাপতি হিসাবে চেয়েছিলেন। এনামুল হক আরজু ১৯৮২ সালে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরিক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। সিলেট সরকারি এম সি কলেজ স্নাতক ডিগ্রী অর্জন করেন।তাঁর কর্ম জীবন শুরু হয় ১৯৮৫ সালে। বানিয়াচং উপজেলায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।১৯৮৮ সালে বদলী হয়ে শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।১৯৯৬ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেন চুনারুঘাট চান্দের টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০০০ সালে থেকে ২০২৫ সাল (অবসর গ্রহণের পূর্ব মুহুর্ত পর্যন্ত) তিনি শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন । শিক্ষকতা কালীন সময়ে তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে একজন আদর্শ শিক্ষিক হিসাবে পরিচিত ছিলেন। ২০২৬ সালে তিনি আবার তাঁর দীর্ঘদিনের কর্মজীবনের প্রতিষ্ঠান শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে এসেছেন। তবে, এবার আর শিক্ষক হিসেবে নয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে। তিনি উক্ত বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন অভিভাবক ও এলাকার সুধী সমাজ।