মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাঠে ধাওয়া-পাল্টা ধাওয়া

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, প্রদর্শনী চলাকালে ছাত্রদলের নেতারা তাদের ওপর হামলা চালান। তবে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা দাবি করেছেন, তাদের ওপর আগে হামলা করা হয়েছে।প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠ এলাকায় সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টরা তৎপর রয়েছে।বিস্তারিত আসছে...

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাঠে ধাওয়া-পাল্টা ধাওয়া