বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

আবেগঘন দোয়া মাহফিল, স্মরণে নুরুজ্জামান পিটার কাঁদলেন অধ্যক্ষ

রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দোল্লাহ ডিগ্রি কলেজ-এর প্রতিষ্ঠাতা সদস্য মরহুম নুরুজ্জামান পিটারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আ.ফ.ম লুৎফর রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, মরহুম নুরুজ্জামান পিটার তাকে ভাইয়ের মতো স্নেহ করতেন এবং তার মৃত্যুতে কলেজ পরিবার গভীর শোকাহত। মিলাদ মাহফিলটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হাবিবুর রহমান। দোয়া শেষে মরহুম নুরুজ্জামান পিটারসহ প্রতিষ্ঠাতা ও প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আবেগঘন দোয়া মাহফিল, স্মরণে নুরুজ্জামান পিটার কাঁদলেন অধ্যক্ষ