বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন।অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।আলোচনা সভায় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্বের বিষয়। তারা শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।এ সময় সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

গোপালগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা