বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ বাস, স্বস্তিতে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা

শারদীয় দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর। ক্যাম্পাস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের যশোর রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যাতায়াত সহজ করতে নেওয়া এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট নয় দিনের ছুটি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে চাহিদা অনুযায়ী বিশেষ বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।যবিপ্রবির বিশেষ বাসের সময়সূচিপরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল ৩টা ও রাত ৯টায় এবং ১৫ অক্টোবর সকাল ৬টা ৫০ মিনিট, সকাল ৯টা ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে যশোর শহর ও রেলস্টেশন অভিমুখে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।শিক্ষার্থীরা যাতে সহজে বাস ও ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এসব সময়সূচি নির্ধারণ করা হয়।উদ্যোগে সন্তোষ শিক্ষার্থীদেরবিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের প্রশংসা করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী বিশ্বজিৎ কুমার বলেন, দুর্গাপূজা মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং প্রিয়জনদের কাছে ফেরা। ছুটিতে বাড়ি ফেরার আনন্দ সব সময়ই অন্য রকম।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যশোর রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করায় বাড়ি ফেরার পথ অনেক সহজ হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন দপ্তরের এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।শিক্ষার্থীদের চাহিদায় বিশেষ ব্যবস্থাযবিপ্রবির পরিবহন দপ্তরের পরিচালক (রুটিন দায়িত্ব) সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, পরিবহন দপ্তর সব সময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছুটিতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।তিনি জানান, দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ১৪ অক্টোবর অতিরিক্ত চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। ১৫ অক্টোবরের জন্যও শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় আগের রাতেই বাসের সময়সূচি নির্ধারণ করা হয়। এদিন তিনটি শিডিউলে বিশ্ববিদ্যালয় থেকে রেলস্টেশনে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন দপ্তর সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি এ কার্যক্রমে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ বাস, স্বস্তিতে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা