সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডশেন।গঠিত কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক এবং কৃষিবিদ বয়জার রহমানকে সদস্য সচিব করা হয়েছে।কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, রেজাউর রহমান চৌধুরী সুমন এবং ডা. পারভেজ রেজা কাঁকন।এছাড়া সদস্য হিসেবে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, কৃষিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।কমিটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম।দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনটি উপকমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃদ্ধাশ্রম ও এতিমখানায় আপ্যায়নের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়েছে।

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের কমিটি ঘোষণা