বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

শাহজীবাজার রেলস্টেশন সংস্কারের দাবিতে খোলা চিঠি

হবিগঞ্জের শাহজীবাজার রেলস্টেশন পুনরায় চালু ও সংস্কারের দাবিতে স্থানীয় এলাকাবাসী খোলা চিঠি দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের কাছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা স্টেশনটি কার্যত বন্ধ হওয়ার পথে। ফলে যাত্রীদের যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে, যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়রা জানান, একসময় এই স্টেশনটি ছিল এলাকার প্রধান যোগাযোগ কেন্দ্র। কিন্তু বর্তমানে ট্রেনের সংখ্যা কমে যাওয়া, অবকাঠামোর জীর্ণ অবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে যাত্রীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।রেল যোগাযোগ সহজলভ্য করা ও এলাকার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্টেশনটি দ্রুত আধুনিকায়ন ও চালুর দাবি জানিয়েছেন তারা।খোলা চিঠিতে এলাকাবাসীর পক্ষে দাবি তুলে ধরেন গাজীউর রহমান আব্বাস, সভাপতি ইয়্যুথ সোশ্যাল অর্গানাইজেশন। চিঠিতে স্টেশনের অবকাঠামো উন্নয়ন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মান বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে এখনো স্থানীয় প্রশাসন বা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।

শাহজীবাজার রেলস্টেশন সংস্কারের দাবিতে খোলা চিঠি