শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শারদীয় শুভেচ্ছা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সৃষ্টিকর্তা মহান। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিকে ধারণ করে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।”তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব প্রীতি, সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব। এ উৎসবকে আনন্দমুখর করে তুলতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আলহাজ্ব মোঃ রুহুল আমিন স্থানীয় জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেছেন।রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা ও ধামইরহাট উপজেলা পর্যায়ে সক্রিয় রয়েছেন। তিনি নওগাঁ জেলা যুবদলের সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক, ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক দুইবারের আহ্বায়ক এবং ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করেন।