শনিবার, ২৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

ধামইরহাটে যুবদলের কেন্দ্রীয় নেতা শাফিউল মুসাব্বির শাফিকে সংবর্ধনা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় নওগাঁর ধামইরহাটের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কে এম এস শাফিউল মুসাব্বির শাফিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।গত ২৪ জুলাই (শুক্রবার) দুপুরে ধামইরহাট উপজেলার আলতাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মাদ রুহুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুনুর রশিদ মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত নেতা ইঞ্জিনিয়ার কে এম এস শাফিউল মুসাব্বির শাফি।বক্তব্যে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর তারিকুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

ধামইরহাটে যুবদলের কেন্দ্রীয় নেতা শাফিউল মুসাব্বির শাফিকে সংবর্ধনা