বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

শান্তিগঞ্জে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একটি কমিউনিটি সেন্টারে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।প্রশিক্ষণে এলাকার মোট ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. সেলিম রেজা (ভেটেরিনারি সার্জন, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ)।এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার হামিদুল হক এবং এআইএসপি শান্ত হালদার।প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়েও পরামর্শ দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া খামারিরা এ প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাক কর্তৃপক্ষকে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

শান্তিগঞ্জে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত